প্রকাশের সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ । ৩:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের নিয়োগে আর্থিক লেনদেনের প্রমাণ পেলে প্রার্থীতা বাতিল পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন

অনলাইন ডেস্ক

 

মিকেল চাকমা, নিজস্ব প্রতিবেদকঃ

“সেবার ব্রতে চাকরি” প্রতিপাদ্য রাঙ্গামাটি পার্বত্য জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ এর শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা রাঙ্গামাটি সদরস্থ শহীদ আব্দুল আলী একাডেমীতে অনুষ্ঠিত হয়।

শনিবার (২৩ আগষ্ট) লিখিত পরীক্ষায় উপস্থিত থেকে কেন্দ্র পরিদর্শন ও সার্বিক তদারকি করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ড. এস এম ফরহাদ হোসেন ।

উল্লেখ্য, আগামী ৩১ আগস্ট সকাল ৮:০০ ঘটিকায় রাঙ্গামাটি পুলিশ লাইন্স (সুখীনীলগঞ্জ) মাঠে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একইদিন মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন বলেন, যদি কোনো প্রার্থীর দালাল বা প্রতারক চক্রের সাথে আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া যায় তবে তার প্রার্থীতা তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে এবং গ্রেফতারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি ও রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন