প্রকাশের সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ । ৯:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরকল থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

 

মিকেল চাকমা, নিজস্ব প্রতিবেদকঃ

রাঙ্গামাটি জেলার বরকল থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগষ্ট) থানা প্রাঙ্গনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহীনুর রহমান।

সভায় অন্যান্যদের মধ্যে ২নং বরকল সদর ইউনিয়নের ইউপি সদস্য আবু বক্কর, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রিয় জ্যোতি চাকমা, ৪নং ইউপি সদস্য প্রিয় কান্তি চাকমা, বরকল বাজার কমিটির সভাপতি মো: হানিফ এলাকার কারবারী, গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পুলিশ ও বরকল থানা সূত্রে জানা যায়, বরকলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে পুলিশ প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের আহবান জানানো হয়।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন