নিজস্ব প্রতিবেদক, লংগদুঃ
পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ারচরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক যুবককে অর্থদন্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিবি করিমুন্নেছা।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের রামহরি পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন তিনি। পাহাড়ের ছড়া হতে অবৈধ বালু উত্তোলন করায় সরজমিনে অভিযান পরিচালনা করে মো. শাকিব নামের লংগদু উপজেলার এক যুবককে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (খ) ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
তিনি জানান, পাহাড়-পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

অনলাইন ডেস্ক