প্রকাশের সময়: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫ । ৩:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান

অনলাইন ডেস্ক

 

নিজস্ব প্রতিবেদক, লংগদুঃ

আকস্মিকভাবে মাইনীমূখ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়া দোকান-ঘর পরিদর্শন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাইনীমূখ বাজারে অগ্নিকাণ্ডে ভস্মীভূত দোকান-ঘর পরিদর্শনে শেষে বাজার পরিচালনা কমিটির কার্যালয়ে চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্রপাতিসহ বাজারের সার্বিক উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস দেন।

এসময় উপস্থিত উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ, লংগদু উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লংগদু উপজেলা আমীর মাওলানা নাছির উদ্দীন, মাইনীমূখ বাজার পরিচালনা কমিটির সভাপতি আবুল কাসেমসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে বন্যার্ত ১১টি পরিবারকে ৩০ কেজি করে চাল প্রদান করেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাজারের লঞ্চঘাটের একটি খাবার হোটেলের রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়। এতে দোকান-ঘর ও ইবাদতখানা সহ ১৭টি পরিবারের প্রায় কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন