প্রকাশের সময়: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫ । ৩:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাপ্তাই যুবকের রহস্যজনক মৃত্যু

অনলাইন ডেস্ক

ছবি- প্রতিকী

কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বড়ইছড়ি এলাকায় গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত পৌনে ১১ টায় দিকে গলায় ফাঁস দিয়ে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

নিহতের নাম মো. শাহীন (২৪)। তিনি স্থানীয় বড়ইছড়ি কলেজ রোড এলাকার শহীদুল্লাহ পুত্র মো: শাহীন।

পারিবারিক সূত্রে জানা যায়, রাতের ঘটনায় শাহীনের স্ত্রী তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে শ্বশুর-শাশুড়িকে খবর দেন। পরে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।

শাহীনের স্ত্রী জানান, সেদিন তিনি বাপের বাড়ি রাঙ্গুনিয়া থেকে স্বামীর সঙ্গে বাড়ি ফেরেন। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর ঘরের ভেতর অস্বাভাবিক নড়াচড়া টের পান। আলো জ্বালিয়ে দেখেন, শাহীন সিলিং ফ্যানে ঝুলছে।

এ বিষয়ে শাহীনের মা বলেন, “আমার ছেলের কোনো ঝগড়া-বিবাদ ছিল না। শ্বশুর বাড়ি থেকে বেড়িয়ে এসে সে নিজ ঘরে ঘুমাতে যায়। হঠাৎ কেন সে ফাঁসি দিল আমরা বুঝতে পারছি না।”

এলাকাবাসীর জানান, শ্বশুর বাড়ি থেকে ফেরার পরই এ ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, শাহীনকে যে ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, সেখানে সিলিং ফ্যান থেকে মাটি পর্যন্ত দূরত্ব মাত্র সাত ফিট, যা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু (ওসি) জানান, পারিবারিক কলহের জেরে শাহীন স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে এটি ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনাটি রহস্যজনক হওয়ায় এলাকাবাসী প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন