প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ । ২:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

কাপ্তাই বিএসপিআই এর শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

অনলাইন ডেস্ক

 

রিপন মারমা, কাপ্তাইঃ

রাঙ্গামাটি   কাপ্তাইয়ে অবস্থিত  বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)  সকাল সাড়ে ১১ টা হতে বেলা ১২ টা পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে  বিক্ষোভ সমাবেশ করেছেন। এ সময় তাদের কণ্ঠে ছিল বিভিন্ন স্লোগান।

এসময় তাঁরা প্রকৌশল অধিকার আন্দোলন কর্তডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করা এবং  কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএসপিআই এর  মোঃ তারেক হোসেন (অটোমোবাইল ষষ্ঠ পর্ব), মোঃ বেলাল (মেকানিক্যাল ষষ্ঠ পর্ব), সায়েম (অটোমোবাইল ষষ্ঠ পর্ব)), নাবিউল (সিভিল উড  ষষ্ঠ পর্ব), আল শাহরিয়ার (সিভিল উড ষষ্ঠ পর্ব), নাদিম (মেকানিক্যাল ষষ্ঠ পর্ব)।

বিক্ষোভ সমাবেশ শেষে  বিএসপিআই চত্ত্বরে প্রধান গেইটে সাধারণ কুশপুত্তলিকা দাহক করা হয়।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন