প্রকাশের সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ । ৩:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গম বড়থলি ইউনিয়নে দুস্থ-অসহায় মহিলাদের নগদ অর্থ সহায়তা 

অনলাইন ডেস্ক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

বিলাইছড়ি উপজেলার দুর্গম ৪নং বড়থলিতে দুস্থ ও অসহায় মহিলাদের (ভিজিডি/ ভিডাব্লিউবি) নগদ অর্থ সহায়তা/ বিতরণ প্রদান করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে বড়থলি ত্রিপুরা পাড়ায় ৪নং বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাইয়া তঞ্চঙ্গ্যা নিজেই উপস্থিত থেকে ৪২ জনকে এইসব নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  ওয়ার্ড মেম্বার সাধুরাম ত্রিপুরা, আখ্যামং,  সাবেক মেম্বার ও কার্বারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বলে জানা গেছে। একত্রে নতুন  তিন মাসের প্রবারণা সময়ে  এই নগদ অর্থ সহায়তা / বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন