প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ । ৩:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

কাউখালীতে এইচএসসি পরীক্ষার ফলাফল ভরাডুবিতে ; শিক্ষকদের অবহেলা-অনীহা দুষছেন শিক্ষার্থী ও অভিভাবকরা

অনলাইন ডেস্ক

                                                                                                                                                                                    ছবি- প্রতিকী

কাউখালী প্রতিনিধিঃ

আজ ১৬ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে রাঙ্গামাটির কাউখালী উপজেলাধীন কাউখালী সরকারি কলেজ, ঘাগড়া কলেজ ও সৃজনী ট্রাষ্ট স্কুল এন্ড কলেজ এর এবারে পরীক্ষার হার বিপর্যয় ঘটেছে। এই ৩টি কলেজে এবারে পাশের হার কাউখালী সরকারি কলেজ ৩৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৮ জন পাশ, ঘাগড়া কলেজ ৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন এবং সৃজসী ট্রাষ্ট স্কুল এন্ড কলেজে ১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন পাশ করেছেন। এবারে কাউখালী উপজেলার উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে হতাশাজনক ফলাফল কাউখালী সরকারি কলেজ ও ঘাগড়া কলেজ। প্রতিষ্ঠান ৩টিতে এবারের পাশের হার কাউখালী সরকারি কলেজ ২৬ শতাংশ, ঘাগড়া কলেজ ৮ শতাংশ ও সৃজনী ট্রাষ্ট স্কুল এন্ড কলেজ ৮০ শতাংশ পাশের হার।

চলতি এ বছরে কাউখালীতে মোট ৪৪০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কেবল ১১১ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। বাকি ৩২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য। যা ২টি শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রিক ফলাফলকে হতাশাজনকভাবে ফলাফল বিপর্যয় হয়েছে। এই ফলাফলের জন্য শিক্ষকদের অবহেলা-অনীহার কথা জানিয়ে দোষারোপ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকদের কিছু অংশ। এর দায়ভার পুরো কলেজের শিক্ষক ও কলেজ কর্তৃপক্ষের। এমনকি বছর শেষে পলক্ষিার ফি, বেতন, ফরম-ফিলাপের ফি ইত্যাদি নিয়ে নানা অনিয়মের অভিযোগও জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, কলেজের শিক্ষকদের কিছু অবহেলা ও অনীহা লক্ষ্য করা গেছে। ক্লাশে ঠিকমতো পড়ানো হয়না। এমনকি সিলেবাস থাকা সত্ত্বেও সময়মতো সম্পন্ন করা বা সঠিক গাইডলাইন নিয়েও শিক্ষকদের অবহেলা পরিলক্ষিতভাবে অভিযোগ করেন। একারনে কলেজে যেহারে শিক্ষার্থীদের গাইডলাইন দেয়ার কথা, সেভাবে তা দেয়া হয়না। যেজন্য আজকে পাশের হার এই অবস্থা বলে জানান এই অভিভাবকরা।

অন্যদিকে এবারে ফলাফলের এই বিপর্যয়ের জন্য শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীদের পারস্পরিক উদাসীনতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। অনেকের মতে, পাঠদানে গাফিলতি, পরীক্ষার পূর্ব প্রস্তুতির ঘাটতি এবং শিক্ষার্থীদের অনীহা সব মিলিয়ে এমন হতাশাজনক ফলাফলের বিপর্যয় ঘটেছে। আগামী সেশনে এই ধরনের ফলাফল বিপর্যয় ঘটলে এর সম্পূর্ণ দায়ভার কলেজ কর্তৃপক্ষকে নিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন অভিভাবকরা।

স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের দাবি আগামী সেশনে শিক্ষার হার বৃদ্ধি করণে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সঠিক গাইডলাইন অনুসরণ, অনুকরণ দুটোই লক্ষ্যমাত্রা নিয়ে এগুতে না পারলে তাহলে এই বছরের ন্যায় ফল ভোগ করতে হবে। সুতরাং এই ভুলের মাশুল পুরো কর্তৃপক্ষের উপর বর্তাবে। দ্রুত পদক্ষেপ নিয়ে প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার মানউন্নয়নে একধাপ এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন