প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ । ৩:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্থলী প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে কাপ্তাই সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

 

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধিঃ

রাজস্থলী প্রেসক্লাব সভাপতি মোঃ আজগর আলী খান ও সাংবাদিক আইয়ুব চৌধুরী, মোঃ সুমন খান, উচ্চ প্রু মারমা কাপ্তাইয়ের সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) বাঙ্গালহালীয়া ভোজন বিলাস রেস্টুরেন্টে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ অনুষ্ঠানে রাজস্থলী প্রেসক্লাবের আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এসময় কাপ্তাইয়ে সাংবাদিকবৃন্দ রাজস্থলী প্রেসক্লাবের নির্বাচন আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সুন্দর, সুষ্ঠু ও সফল নির্বাচনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আলোচনায় কাপ্তাইয়ের সাংবাদিকরা আশা প্রকাশ করেন— রাজস্থলী প্রেসক্লাবের এ নির্বাচন স্থানীয় সাংবাদিক সমাজে ঐক্য ও পেশাগত মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক চৌধুরী মুহাম্মদ রিপন, বিজয় মারমা, রিপন মারমা, এম বাবুল, এবং নাট্যব্যক্তিত্ব শের খান প্রমুখ।

সৌজন্য সাক্ষাৎ শেষে অতিথিদের সম্মানে এক আনুষ্ঠানিক ভোজনের আয়োজন করা হয়।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন