প্রকাশের সময়: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ । ৩:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

ছোট হরিণা বিজিবি কর্তৃক বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

অনলাইন ডেস্ক

 

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটিঃ

রাঙামাটির বরকলে বিজিবি কর্তৃক বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) সকাল ১০টা শুরু করে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ভূষণছড়া বাজারে ১২ বিজিবি ছোট হরিনা কর্তৃক এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় ছোট হরিণা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আসিফুর রহমান মেডিক্যাল ক্যাম্পেইনে রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন।

ছোট হরিণা জোন (১২ বিজিবি) কর্তৃক পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেডিকেল ক্যাম্পেইন এ এলাকার দুঃস্থ অসহায় পরিবার গুলোর প্রায় দেড় শতাধিক (পাহাড়ি – বাঙ্গালি পুরুষ – মহিলা বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। অসহায় ও দুঃস্থ মানুষের সেবায় বিজিবি’র এ কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়।

এসময় বিজিবি’র অন্যান্য সদস্য ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন