প্রকাশের সময়: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ । ১:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ১০০ কার্টুন অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

অনলাইন ডেস্ক

 

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়ির মধ্যম বাঘাইছড়ি আবাসিক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ কার্টুন অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। রবিবার গভীর রাতে সীমান্ত সড়কে মোটরসাইকেল যোগে ভারতীয় সিগারেট আসার খবরে বিজিবির জোন কমান্ডার লেঃ কর্নেল মো: জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি এর নির্দেশে কেপ্টেন অমিত কুমার সাহার নেতৃত্বে এই অভিযান চালায় বিজিবি।

এসময় সড়কে দ্রুতগতিতে এগিয়ে আসা একটি মোটরসাইকেলকে ওঁৎ পেতে থাকা বিজিবি সদস্যরা চেলেঞ্জ করলে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ১০০ কার্টুন ভারতীয় মন্ড ব্যান্ডের সিগারেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ২,৫০০০০ হাজার টাকা।

সিগারেট জব্দের বিষয়টি নিশ্চিত করে মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম বলেন, চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির অবস্থান জিরো-টলারেন্স, অবৈধ মালামাল জব্দে অভিযান নিয়মিত ভাবে চলবে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন