প্রকাশের সময়: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ । ২:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি দপ্তরে দুর্নীতি প্রতিরোধ ও সেবা সহজীকরণে রামগড়ে জনসচেতনতামূলক সভা

অনলাইন ডেস্ক

 

সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধিঃ

রামগড় উপজেলায় দুর্নীতি প্রতিরোধ ও সরকারি দপ্তর সমূহে সেবা সহজীকরণ সংক্রান্ত জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় রামগড় পৌরসভা সম্মেলন কক্ষে ইউএনও – পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্যে রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

বক্তব্যে রাখেন- রামগড় সরকারী কলেজের উপাধ্যক্ষ মংসাজাই মারমা, উপজেলা স্বাস্থ্য ও প, প, কর্মকর্তা ডা: এ বি এম মোজাম্মেল হক, থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া, উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন- সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু, উপজেলা বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমীর ফয়েজুর রহমান – সেক্রেটারী আনোয়ার হোসেন, উপজেলা এনসিপি সমন্বয়ক হারুনুর রসিদ, বীর মুক্তি যোদ্ধা প্রমোদ বিহারি নাথ, সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান আনজুম, রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, দুপ্রক সভাপতি শাহআলম প্রমুখ।

সভায় বক্তাগন বলেন, জনগণকে সরকারি সেবা, অধিকার এবং কর সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে অবহিতকরনের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের মধ্যে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং সেবাগ্রহীতাদের মধ্যে দুর্নীতি প্রতিরোধের মানসিকতা তৈরি করতে পারলে তবেই দুর্নীতি দমন করা সম্ভব।

সভা শেষে উপজেলার বিভিন্ন দপ্তর, উন্নয়নমূলক কাজসহ স্কুল – মাদ্রাসার কার্যক্রম পরিদর্শন করেন এবং ফুল গাছের চারা রোপন করেন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন