ছবি : সংগৃহীত
বাংলাদেশে আওয়ামী লীগ সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ
সিএইচটি বার্তা ডেস্কঃ
দেশে নাশকতা ও সহিংসতার প্রস্তুতির অভিযোগে রাঙামাটি জেলার কাউখালীতে সকল ধরনের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কাউখালী থানা পুলিশ মঙ্গলবার (১৮ নভেম্বর) ও সোমবার (১৭ নভেম্বর) কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করে কাউখালী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কনিষ্ঠ বড়ুয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর রশিদ খন্দকার, বেতবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের উপ তথ্য ও গবেষণা সম্পাদক মো. সোহাগ ও ঘাগড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মো. সাগর।
গ্রেপ্তারকৃত পাঁচজনের মধ্যে দুজন উপজেলার কলমপতি ইউনিয়ন, দুজন ঘাগড়া ইউনিয়ন ও একজন বেতবুনিয়া ইউনিয়নের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।
কাউখালী থানার ওসি সাইফুর রহমান সোহাগ জানান, মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পলাতক শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে আসামিরা উপজেলার বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হয়।

অনলাইন ডেস্ক