প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ । ১:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক বিভিন্ন প্রকার  বীজ ও সার বিতরণ

অনলাইন ডেস্ক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

বিলাইছড়িতে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৫-২৬ অর্থবছরে বীজধান, সার ও অন্যান্য শস্য বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) কৃষি অফিসের আয়োজনে সকালে ডরমিটরি ঘাট হতে এইসব সার ও বীজ বিতরণ করা হয়।

কৃষি উপকরণের মধ্যে হাইব্রিড জাতীয় ধানের বীজ ৫০ জনকে ২ কেজি করে বিতরণ করা হয়েছে। আরও বিতরণ করা হয়েছে উফঁশী ধানের বীজ ২৫ জনকে, সঙ্গে সার ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি।

এছাড়াও বিতরণ করা হয়েছে সরিষা বীজ ১৫০ জনকে ১ কেজি করে, সঙ্গে এমওপি সার ১০ কেজি, ডিএপি ১০ কেজি। সূর্য্যমূখী বীজ ১০ জনকে ১ কেজি করে সঙ্গে এমওপি ১০ কেজি, ডিএপি-১০ কেজি। বাদাম বীজ  ৫০ জনকে ১০ কেজি করে, সঙ্গে ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি। আরো অড়হর ৩০ জনকে ২ কেজি করে, সঙ্গে ডিএপি ৫ কেজি, এমওপি ৫ কেজি করে বিতরণ করা হয়েছে।

বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায়, কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন গুপ্ত, ওয়ার্ড মেম্বার বাবু লাল তঞ্চঙ্গ্যা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিভূতিভূষণ চাকমা, অনুময় চাকমা, রুবেল বড়ুয়া, বদিউল আলম, সুব্রত গুপ্ত, সুকান্ত কুমার মোদক, কৃষক বিশাল চাকমা ভরত চন্দ্র তঞ্চঙ্গ্যা।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন