প্রকাশের সময়: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ । ২:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা ও দলীয় দায়িত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

 

মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি: 

বান্দরবান সদর উপজেলা,বান্দরবান পার্বত্য জেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিকল্পনা ও সংরক্ষণ দলগুলোর কার্যকর ভূমিকা বিষয়ে সকাল দশটা থেকে দুপুর ১ টা পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় চিম্বুক ১২ মাইল ওয়াই জংশন বাজার সংলগ্ন দেওয়াই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।

বান্দরবান হিল ডিসট্রিক্ট কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এ কর্মশালা বাস্তবায়ন করছে Ecosystems Restoration and Resilient Development in the Chittagong Hill Tracts (ERRD-CHT) প্রকল্প, যা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় (MoCHTA) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি—UNDP এর যৌথ প্রকল্প।

প্রশিক্ষণে জীববৈচিত্র্য সংরক্ষণ ও দলীয় ভূমিকার ওপর বিশেষ আলোকপাত করা হয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কুলছমা আক্তার, প্রকল্প মাঠ কর্মী, বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন। তিনি জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রতিবেশ ব্যবস্থার পুনরুদ্ধার এবং স্থানীয় সম্প্রদায়ের সহযোগিতায় দলগতভাবে এসব কার্যক্রম পরিচালনার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, জীববৈচিত্র্য রক্ষা শুধু প্রকৃতির প্রতি দায়বদ্ধতা নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। দলগতভাবে কাজ করলে এই উদ্যোগ আরও শক্তিশালী হবে।

দল গঠন ও অংশগ্রহণ ছিল প্রশিক্ষণের মূল আকর্ষণ। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের নিয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ দল গঠন করা হয়। দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন – পায়া ম্রো। সদস্য/সদস্যা ছিলেন রেংচম ম্রো, প্রাইলি ম্রো, চামলে ম্রো, তুমলে ম্রো প্রমূখ। পাড়ার নারী ও পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ প্রশিক্ষণে অংশ নেন। দলীয় কাজের মাধ্যমে কীভাবে গ্রাম-পর্যায় থেকে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখা যায়—এ বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়। দলের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের অভিজ্ঞতা, মতামত ও পরিকল্পনা ভাগাভাগি করেন। পরে কর্মশালার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কার্যপরিকল্পনা অংশগ্রহণকারীদের সামনে উপস্থাপন করা হয়।

মাঠ কর্মী কুলছমা আক্তার দলীয় সদস্যদের উদ্দেশে বলেন, আপনাদের সবাইকে একে অপরকে সহযোগিতা করে এগিয়ে যেতে হবে। একসঙ্গে কাজ করলে জীববৈচিত্র্য সংরক্ষণ আরও ফলপ্রসূ হবে।

তারা এলাকার বন, বন্যপ্রাণী, পানিসম্পদ ও পরিবেশ রক্ষায় নিজেদের অভিজ্ঞতা এবং প্রয়োজনে কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে—সে বিষয়ে আলোচনা করেন। স্থানীয় জনগণ এই ধরনের প্রশিক্ষণ নিয়মিত হলে তারা পরিবেশ সংরক্ষণে আরও দক্ষ হয়ে উঠবেন বলে মত দেন।

চট্টগ্রাম হিল ট্র্যাক্টসের জীববৈচিত্র্য বিশ্বের অন্যতম সমৃদ্ধ সম্পদ। এই সম্পদ রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণ ও দলগত কার্যক্রমকে আরও শক্তিশালী করতেই এ প্রশিক্ষণ বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করছেন

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন