প্রকাশের সময়: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ । ১:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

সাজেকের প্রান্তিক এলাকা থেকে প্রথম শিক্ষার্থী হিসেবে মেডিকেলে ভর্তির গৌরব অর্জন করলেন ধনলাল ত্রিপুরা

অনলাইন ডেস্ক

 

রুপম চাকমা, দিঘীনালা :

সাজেকের প্রত্যন্ত ও প্রান্তিক এলাকা থেকে উঠে এসে ইতিহাস গড়লেন ধনলাল ত্রিপুরা। তিনি প্রথম শিক্ষার্থী হিসেবে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ভর্তির গৌরব অর্জন করেছেন। তাঁর এই সাফল্যে পরিবার, এলাকা ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

অভাব-অনটনের মাঝেও অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে ধনলাল ত্রিপুরা মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পাহাড়ি অঞ্চলের সীমিত শিক্ষাসুবিধা, যোগাযোগের সমস্যা ও নানা প্রতিকূলতাকে জয় করেই তিনি এই  সাফল্য অর্জন করেছেন, যা প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।

স্থানীয় সূত্র জানায়, ধনলাল ত্রিপুরা ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিলেন। শিক্ষক ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা এবং নিজের দৃঢ় মনোবলের কারণেই তিনি আজ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

এ বিষয়ে ধনলাল ত্রিপুরা বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, আমার পরিবার, শিক্ষক এবং এলাকার সবার। ভবিষ্যতে একজন দক্ষ চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই, বিশেষ করে পাহাড়ি ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জন্য কাজ করতে চাই।”

তাঁর এই সাফল্যে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, ধনলাল ত্রিপুরা আগামী দিনে আরও বড় অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবেন।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন