প্রকাশের সময়: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ । ৩:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

রাজস্থলীতে পুলিশের অভিযানে চুরির মামলায় গ্রেফতার ২

অনলাইন ডেস্ক

 

বিশেষ প্রতিবেদক:

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় অভিযানে নিয়মিত চুরি মামলার ২ আসামি শুভ পাল (২১) ও বিকাশ নাথ (৩৪) কে গ্রেফতার করেছে রাজস্থলী থানা পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারী) এই তথ্য নিশ্চিত করেন রাজস্থলী থানা পুলিশ। আজ শনিবার জেলার রাজস্থলী থানাধীন ১নং ঘিলাছড়ি ইউনিয়নের মহব্বত পাড়া এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়।

রাজস্থলী থানার ওসি, খালেদ হোসেন গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃতরা গত ২৪ সালে বাদী জিসান বড়ুয়ার বাড়ীতে সিঁধেল চুরির ঘটনায় রাজস্থলী থানায় মামলা করা হয়েছে। রাজস্থলী থানার মামলা নং- ১/১৭, ৪৫৭ / ৩৮০ পেনাল কোড এর মাধ্যমে আসামীদ্বয়কে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আসামী শুভপাল জেলার রাজস্থলী থানাধীন মহব্বত পাড়া এলাকার অনুপ পালের ছেলে। বিকাশ নাথ রাজস্থলী থানাধীন মহব্বত পাড়ার শুধাংশু নাথের ছেলে। স্বর্ণ ও টাকা চুরির মামলার ঘটনার বিষয়ে ১নং আসামী শুভ পাল বিজ্ঞ আদালতে কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। তিনি বলেন মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান।

ছবি, ক্যাপসন, চুরির দায়ে ২ জনকে আটক করেছে রাজস্থলী খানার পুলিশ।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন