প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ । ৩:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

বাংলা চ্যানেল জয়ী হাফিজকে রাঙামাটি কলেজের সংবর্ধনা

অনলাইন ডেস্ক

 

নিজস্ব প্রতিবেদক, লংগদু :

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিয়েছেন সাঁতারু হাফিজুর রহমান।

১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল ৫ ঘন্টা ৫ মিনিটে পাড়ি দিয়ে ৪র্থ স্থান অর্জন করেন তিনি।

সম্প্রতি শাহপরীর দ্বীপের পশ্চিম সৈকত থেকে সাঁতার শুরু হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় ক্রীড়া পরিদপ্তরের পৃষ্ঠপোষকতায় তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ এই প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে ৩৫ জন সাঁতারু অংশগ্রহণ করেন। সাঁতারে অংশ নিয়েছেন পাহাড়ি জনপদে বেড়ে ওঠা রাঙামাটি সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র হাফিজ।

এ উপলক্ষ্যে রাঙামাটি সরকারি কলেজ প্রশাসন সংবর্ধনার মাধ্যমে হাফিজকে শুভেচ্ছা জানান। এতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নাসিমুল হক, উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মনোয়ার কবির, শিক্ষক পরিষদের সম্পাদক এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক অনির্বাণ বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর মো. নাসিমুল হক বলেন, হাফিজুর রহমান রাঙামাটি কলেজ তথা পুরো জেলার গর্ব। কলেজের পক্ষ থেকে সামনে যেকোনো প্রতিযোগিতায় পাশে থাকার আশ্বাস প্রদান করেন তিনি।

শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্খীরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং অনুপ্রেরণায় এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাফিজ।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন