প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ । ৭:৫৯ এএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

কেংড়াছড়িতে আগুনে পুড়ে সব হারালো কাসেম 

অনলাইন ডেস্ক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার ২নং কেংড়াছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ কাসেম মেম্বারের (পিতা- মৃত শামসুল হক) বসতবাড়িতে আজ রাত আনুমানিক ১২:৪৫ মিনিটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিবারের সদস্য মোসাঃ বিথীর ভাষ্যমতে, গভীর রাতে হঠাৎ মশারিতে আগুন দেখে তারা জেগে ওঠেন, তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে বোঝা সম্ভব হয়নি।

অন্যদিকে পরিবারের আরেক সদস্য মোসাঃ পারভীন জানান, ঘুম থেকে উঠে তিনি প্রথমে রান্নাঘরের ছালের ওপর আগুন জ্বলতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা নগদ টাকা ও মূল্যবান আসবাবপত্র বের করার কোনো সুযোগ মেলেনি। পরনের এক কাপড়ে কোলের শিশুদের নিয়ে কোনোমতে জীবন বাঁচিয়ে তারা ঘর থেকে বেরিয়ে আসেন এবং এই অগ্নিকাণ্ডে পরিবারটি বর্তমানে নিঃস্ব অবস্থায় রয়েছে। তবে অক্ষত রয়েছেন পরিবারে সবাই।

আইনশৃঙ্খলা ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভানোর সম্ভব হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন