প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ । ৪:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

আলীকদম ক্যাঃ পাবলিক স্কুল এন্ড কলেজে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক

‎
‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,
‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
‎
‎বান্দরবানের আলীকদমে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বাষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ) দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকাল পর্যন্ত আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎উক্ত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর খন্দকার মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এএফডব্লিউসি, পিএসসি (৬৯ ব্রিগেড কমান্ডার, বান্দরবান রিজিয়ন)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল নুর মো. সিদ্দিক সেলিম অধিনায়ক, ১৭ ইসিবি, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আতিকুল করিম, অধিনায়ক, ১৬ ইবি এবং লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আশিক অধিনায়ক, ৩১ বীর আলীকদম সেনাজোন।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
‎
‎অনুষ্ঠানে আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আলীকদম সেনাজোনে কর্মরত বিভিন্ন পদবীর সেনা কর্মকর্তা ও সদস্য,স্থানীয় গণমাধ্যমকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন