রুপম চাকমা, দিঘীনালা :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেছেন বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী।
রবিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তিনি বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার সাজেক ও বংগলতলী ইউনিয়নের আওতাধীন মোট ০৬টি ভোট কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নির্বাচনী কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা এবং দায়িত্বরত বিজিবি সদস্যদের প্রস্তুতি পর্যালোচনা করেন।
এ সময় তিনি এলাকার সকল ভোটারদের নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। পাশাপাশি, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সকল বিজিবি সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন।
বিজিবি অধিনায়ক আরও বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত ভোটারদের নিরাপত্তা ও নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে করেছে বলে গনমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন।

অনলাইন ডেস্ক