সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙ্গামাটি আসনে দুর্গম ফারুয়া ইউনিয়নে ২টি কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম হেলিকপ্টারে করে নিরাপদে পৌঁছানো হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে এ তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার হাসনাত জাহান খান। কেন্দ্রগুলো হচ্ছে ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। তিনি আরও জানান, উপজেলার ১৩টি কেন্দ্রের মধ্যে দুর্গম ৫টিতে জনবল ও ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম আনা-নেওয়ায় ব্যবহার হবে হেলিকপ্টার। এর মধ্যে গতকাল বড়থলি রাইমংছড়া এবং আজকে ফারুয়ার ২টি। বিলাইছড়ি জোন হতে হেলিকপ্টারে চলে গেছে। এতে সহযোগিতা করছেন সেনাবাহিনী ও বিমানবাহিনী। সুস্থ ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।

ওই সব কেন্দ্রে সরাসরি পৌঁছাতে কোনো সড়ক বা নৌপথের সুযোগ নেই। তাই কেন্দ্রগুলোতে ভোটের কয়েক দিন আগেই সরঞ্জামসহ নির্বাচনি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হেলিকপ্টারে করে নিয়ে ভোট গণনা শেষে আবার উপজেলা হতে জেলা সদরে পাঠানো হবে। এই ৫ কেন্দ্রগুলো হলো ফারুয়া ইউনিয়নে ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বড়থলি ইউনিয়নে প্রাংজংপাড়া, বড়থলি এবং রাইমংছড়া। অন্য ২ কেন্দ্রগুলোও এভাবে পাঠানো হবে।

অনলাইন ডেস্ক