প্রকাশের সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ । ৪:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

রামগড়ে ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষার্থে কর্মকর্তাদের মাঝে মেগাফোন বিতরণ

অনলাইন ডেস্ক
সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে রামগড় উপজেলায় ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাঝে মেগাফোন বিতরণ করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রামগড় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী মোহাম্মদ শামীম আনুষ্ঠানিকভাবে এসব মেগাফোন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলমসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী মোহাম্মদ শামীম বলেন, “নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। আমরা চাই রামগড় উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক। দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না।” তিনি আরও বলেন, ভোটগ্রহণ চলাকালে ভোটারদের সচেতন করতে, শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত নির্দেশনা প্রদানের জন্য মেগাফোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন