প্রকাশের সময়: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ৪:৫৮ এএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ মাঘ ১৪৩২

সাজেকে কড়া নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

অনলাইন ডেস্ক

 

রুপম চাকমা, দিঘীনালা :

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোর থেকেই দুর্গম পাহাড়ি জনপদ সাজেকের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

দীর্ঘ ১৭ বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন। নির্বাচনকে ঘিরে এলাকায় অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়।

গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ছিল বিশেষ টহল ও নজরদারি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছিল।

সাজেক ইউনিয়নের কার্বারী এসোসিয়শনের সদস্য পুলেশ চাকমা বলেন, “অনেক বছর পর ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছি।”

সাজেক ইউনিয়নের গঙ্গারাম ৫নং ওয়ার্ডের ভাইবোন ছড়া কেন্দ্রের কর্মকর্তারা প্রিসাইডিং অফিসার জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সন্তোষজনক।

সব মিলিয়ে কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে সাজেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় ভোটার ও সংশ্লিষ্ট সবার মধ্যে স্বস্তি ও সন্তোষ বিরাজ করছে।

সাজেক ইউনিয়নের সর্বমোট ৫টি কেন্দ্র মধ্য ১৮০০০/ হাজার ৫০০শত ২০ বিশ জন ভোট রয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন