প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ । ৩:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ সহকারী সার্জনের যোগদান

অনলাইন ডেস্ক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :

বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ৪ জন সহকারী সার্জন বা মেডিকেল অফিসারের যোগদান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুরজিত দত্ত এর কাছে নিজ কার্যালয়ে এই যোগদান পত্র জমা দেন। এই নিয়ে THO সহ মোট আটজন চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করবেন বলে সংশ্লিষ্ট সুত্রটি জানায়। তাদের মধ্যে একজন ডা. মো. ওমর ফারুক, (চট্টগ্রাম), অন্যজন সাবরিনা হোসেন চৈতী (মুন্সীগঞ্জ), আরেকজন কনিষ্ক চাকমা (বরকল), বাকীজন ইমানুর রহমান আরাপাত (রাজশাহী)। সবাই  ৪৮ তম বিসিএসে জানা গেছে।

 

গাইনী বিভাগের একজনই নাই তবে  ডেন্টালে রয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্রাত্তন সহযোগী ও বিভাগীয প্রধান ডাঃ মোহাম্মদ হোসেন, মেডিকেল অফিসার উন্মে সায়েকা সুইচিং মার্মাসহ অন্যান্যা কর্মকর্তা ও কর্মচারীরা। THO- আরও জানান,নার্স এবং ডাক্তারের সংকট কাটলেও কাটেনি অন্যান্য কর্মচরী সংকট। সুইপার, সেকমো,আয়া,ওয়ার্ডবয়, কুকার, টেকনোলজিস্ট। এছাড়াও এম্বুলেন্স ( সড়ক- নৌপথে), আলট্রা ও  দাঁতের মেশিন এবং এক্সরে মেশিনসহ অপারেশন করার মতো আধুনিক যন্ত্রপাতি থাকলে তাহলে পরিপূর্ণ হবে।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন