প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ । ৩:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

দুর্গম ফারুয়া ইউনিয়নে ৬০০ উপকার ভোগীদের মাঝে চাউল বিতরণ 

অনলাইন ডেস্ক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়নে ভালনার‍েবল উইমেন বেনিফিট (VWB) কর্মসূচীর আওতায় উপকারভোগীদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা নিজেই এইসব চাউল বিতরণ করেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে, মহিলা বিষয়ক অধিদপ্তর-এর বাস্তবায়নে এবং ইউনিয়ন পরিষদের সহযোগিতায় তক্তানালা দক্ষিণ পাড়া নদীর ঘাট হতে হতে ৬০০ জন সুফলভোগীর মাঝে চাল ৩০ কেজি হারে বিতরণ করা হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা, সংরক্ষিত মহিলা  মেম্বার ১, ২, ৩নং ওয়ার্ডের মনিলতা তঞ্চঙ্গ্যা, ৪, ৫, ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার সুমিতা দেবী তঞ্চঙ্গ্যা, ৭, ৮, ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার চোখপুরী তঞ্চঙ্গ্যা।আরও ছিলেন ওয়ার্ড মেম্বার উজ্জল তঞ্চঙ্গ্যা, আনন্দ তঞ্চঙ্গ্যা, শান্তি কুমার তঞ্চঙ্গ্যা, রিনু কুমার তঞ্চঙ্গ্যা, সিদ্ধার্থ চাকমা, যতিন তঞ্চঙ্গ্যা, সুবানন্দ তঞ্চঙ্গ্যা এবং মালসম পাংখোয়া উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন