প্রকাশের সময়: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:৩০ এএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

দিঘীনালায় জেএসএস সমর্থিত পিসিপির উদ্যোগে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক

 

রুপম চাকমা, দিঘীনালা :

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিঘীনালা-এ ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিটির জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি।

২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে স্থানীয় উপজেলা শহিদ মিনারে পুষ্পস্তবক মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।

এ সময় পিসিপির নেতাকর্মীরা শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মাতৃভাষার মর্যাদা রক্ষা ও ভাষা আন্দোলনের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান।

বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির স্বাধিকার সংগ্রামের প্রথম অধ্যায়। ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলা ভাষার স্বীকৃতি। তাদের এই অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

অনুষ্ঠানে দিঘীনালা ৩নং কবাখালি ইউনিয়নের চেয়ারম্যান নলেস চাকমা (জ্ঞান) পাহাড়ি ছাত্র পরিষদের পিসিপির দিঘীনালা থানা শাখার সভাপতি বিবেক চাকমাসহ বিভিন্ন স্তরের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন