প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ । ২:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

বিলাইছড়িতে লাল এ্যাংলিয়ানা পাংখোয়াকে জেলা পরিষদ সদস্য পদে না দেওয়ার দাবিতে  বিএনপির সংবাদ সন্মেলন

অনলাইন ডেস্ক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

বিলাইছড়িতে আগামী জেলা পরিষদ সদস্য পদে লাল এ্যাংলিয়ানা পাংখোয়াকে না দিয়ে অন্যএকজন যোগ্য ব্যক্তিকে মানোন্নয়ন দেওয়ার দাবিতে সংবাদ সন্মেলন করেছেন উপজেলা বিএনপি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সন্মেলন করেন।

এসময় জেলা পরিষদ সদস্য পদে অন্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন। ১২ জন জেলা পরিষদ সদস্য পদে প্রার্থীরা হলেন বিএনপির জয়সিন্ধু চাকমা, শান্তি রায় চাকমা (রায়ধন), মো. জাফর আহাম্মদ, রেজাউল করিম রনি, মো. ইমাম হাসান সিকদার, শামশু তঞ্চঙ্গ্যা, খুশি বাবু তঞ্চঙ্গ্যা, চাথোয়াই রোয়াজা (প্রাত্তন ইউপি চেয়ারম্যান), ভিএল পাংখোয়া, রিনলম পালম বম, নেইলাই পাংখোয়া এবং ধনমুনি চাকমা।  তাদের দাবি তারা দীর্ঘ দিন ধরে বিএনপির সক্রিয় কর্মী এবং সবসময় সুখে-দুংখে দলকে রক্ষা করতে এবং জনগণের পাশে রয়েছেন। এজন্য জেলা পরিষদ সদস্য নিয়োগ পেলে আমাদের বারজন হতে দিতে হবে বা পেতে হবে।

তাদের অভিযোগ এযাবৎ এ্যাংলিয়ানা পাংখোয়া বিএনপির সঙ্গে কোনো  সম্পৃক্ত  ছিলো না। এজন্য এ্যাংলিয়ানা সহ তার গোষ্ঠীদের থেকে কোন জনকে পুনরায় যেন আর জেলা পরিষদ সদস্য হিসেবে নিয়োগ না হন সেজন্য সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে সাফ জানিয়ে দেন। তারা আরো জানান, এখানে বিভিন্ন সম্প্রদায়ের ১২ প্রার্থী তাদের দাতা জমা দিবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক  মন্ত্রী দীপেন দেওয়ান এঁর কাছে। সেখান থেকে দীপেন দেওয়ান যাকে যোগ্য মনে করেন তাকে জেলা পরিষদ সদস্য পদে নিয়োগ দেবে সেক্ষেত্রে তাদের কোনো অভিযোগ থাকবে না। কিন্তু এ্যাংলিয়ানাকে না। লাল এ্যাংলিয়ানাকে দিলে জনগণ মেনে নিবে না বলে সাফ জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন