প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ । ৫:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা কার্যক্রম

অনলাইন ডেস্ক

 

বিশেষ প্রতিবেদক, খাগড়াছড়ি :

বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন মানবতা ও সমাজ কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিন্দুকছড়ি জোনের উদ্যোগে গরিব কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়।

এছাড়াও পবিত্র মাহে রমজান উপলক্ষে অসচ্ছল পরিবারের মধ্যে ইফতার ও সেহেরি সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সহায়তা, দুইটি স্পোর্টিং ক্লাবকে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং নারী ফুটবল দলগুলোর অংশগ্রহণে প্রীতি ম্যাচ আয়োজন করা হয়।

এছাড়াও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তিকে নগদ অর্থ সহায়তা এবং চারটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জোন অধিনায়ক লে. কর্নেল মো. ইসমাইল সামস আজিজি। তিনি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন