প্রকাশের সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬ । ৮:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

দীঘিনালায় সেনা অভিযানে ৬ লক্ষ টাকার অবৈধ কাঠ জব্দ করেছে

অনলাইন ডেস্ক

 

বিশেষ প্রতিবেদক, খাগড়াছড়ি :

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৬ লাখ টাকার কাঠ জব্দ করেছে দীঘিনালা সেনা জোন।

গতকাল শুক্রবার দিনগত রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় ১৩৫ পিস কাঠের ১৭৪ ঘনফুট অবৈধ গোদা কাঠ জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২৬ হাজার ৪০০ টাকা।

সেনাবাহিনীর পক্ষে থেকে জানানো হয়, বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকা থেকে সংগ্রহ করা কাঠ খাগড়াছড়ির মেরুং ইউনিয়নের হাজাছড়া হয়ে পাচারের চেষ্টা করা হচ্ছিল। বেতছড়ি আর্মি ক্যাম্পের চেকপোস্টে দুটি চাঁদের গাড়ি তল্লাশি করে কাঠগুলো জব্দ করা হয়। পরে জব্দকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন