প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ । ৩:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

রাজস্থলী বাঙ্গালহালিয়া সঙ্গীত নিকেতন এর বার্ষিক সঙ্গীত সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

 
চাইথোয়াইমং মারমা,
বিশেষ প্রতিনিধি: প্রতিনিধি: 

বাংলাদেশের সঙ্গীত পরীক্ষা গ্রহনকারী সংস্থা ধ্রুব সংস্কৃতি পরিষদ এর অধীন তালিকাভুক্ত রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সঙ্গীত নিকেতন এর বার্ষিক সঙ্গীত পরীক্ষা মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০ টা হতে দুপুর পর্যন্ত  বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে কন্ঠ সঙ্গীত এবং যন্ত্র সঙ্গীতে ৫০ জন পরীক্ষার্থী অংশ নেন।

এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরীক্ষার উদ্বোধন করেন রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান। এসময় তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা একজন শিশুর মননশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। শিশুর মানসিক গঠনে সহ শিক্ষা কার্যক্রম হিসাবে ক্রিড়া ও সংস্কৃতি চর্চা প্রয়োজন।

ধ্রুব সংস্কৃতি পরিষদ, বাংলাদেশের সভাপতি বেতার ও টিভি শিল্পী ঝুলন দত্তের সভাপতিত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগের স্নাতকোত্তর পাস করা বেতার ও টিভি শিল্পী শ্রাবন্তী দাশের সঞ্চালনায় এসময় গেষ্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন হিন্দু,বৌদ্ধ, খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য জিকু কুমার দে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি চাইথোয়াইমং মারমা, সাধারণ সম্পাদক মোঃ সুমন খান, সাংগঠনিক  সম্পাদক মিন্টু কান্তি নাথ। এতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ধ্রুব সংস্কৃতি পরিষদ, বাংলাদেশের সাধারণ সম্পাদক এবং বেতার ও টিভি শিল্পী স্বরুপ দেবনাথ প্রমূখ।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন