প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ । ২:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

আলীকদমে বন্যপ্রাণী-বন সংরক্ষণে সিসিএ’র আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

 

‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, ‎ আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: ‎ ‎

বান্দরবানের আলীকদমে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা Creative Conservation Alliance (CCA)–এর উদ্যোগে “Integrating Conservation with Poverty Alleviation” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‎মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১ ঘটিকার সময় আলীকদমে দারিদ্র্য বিমোচনের সাথে বন্যপ্রাণী ও বন সংরক্ষণ সমন্বয়ে সিসিএ’র বেসরকারি সংস্থা Creative Conservation Alliance (CCA)–এর উদ্যোগে “Integrating Conservation with Poverty Alleviation” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‎

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা, আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আবু হানিফসহ আলীকদম উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি, বিভিন্ন পাড়ার কারবারি, মিডিয়া কর্মী, এনজিও সংস্থা BRAC–এর এরিয়া ও জোনাল ম্যানেজার, সিসিএ’র দায়িত্বশীল ব্যক্তিবর্গসহ অংশগ্রহণ করেন।

‎আলোচনা সভায় সিসিএ’র প্রতিনিধিরা আলীকদম উপজেলার Sangu Reserve Forest ও Matamuhuri Reserve Forest এলাকায় ক্যামেরা ট্র্যাপিং কার্যক্রমের মাধ্যমে বন্যপ্রাণীর অবস্থান নির্ণয়ের অগ্রগতি তুলে ধরেন। তারা জানান, এ দুই রিজার্ভ ফরেস্ট এলাকায় বিলুপ্তপ্রায় ও বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ‎বিশেষভাবে সংরক্ষণের আওতায় থাকা বন্যপ্রাণীর মধ্যে রয়েছে সোনালী বিড়াল, চিতাবাঘ, বন কুকুর, সূর্য ভাল্লুক, বনরুই, বনগরু, বন ছাগল, চাম্বা হরিণ ও উল্লুকসহ বিভিন্ন প্রজাতি। এসব প্রাণী পাচার রোধ, প্রাকৃতিক আবাসস্থল রক্ষা এবং সংশ্লিষ্ট আইনগত বিধিমালা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

‎সভায় বক্তারা বলেন, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ কেবল পরিবেশ সুরক্ষার বিষয় নয়; এটি স্থানীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকায়নের সাথেও গভীর ভাবে সম্পৃক্ত। দারিদ্র্য বিমোচন ও সংরক্ষণ কার্যক্রমকে সমন্বিত ভাবে বাস্তবায়নের মাধ্যমে আলীকদম উপজেলায় একটি টেকসই উন্নয়ন মডেল গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

‎আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা সংরক্ষণ কার্যক্রমে স্থানীয় জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও সচেতনতা জোরদারের ওপর গুরুত্ব দেন।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন