প্রকাশের সময়: বুধবার, ৪ মার্চ, ২০২৬ । ৩:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

“শ্রীশ্রী সার্বজনীন মহাযজ্ঞ” সেনাবাহিনীর অর্থ সহায়তা

অনলাইন ডেস্ক

 

বিশেষ প্রতিবেদক, খাগড়াছড়িঃ

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের মুড়াপাড়ায় ত্রিপুরা সম্প্রদায়ের আয়োজিত “শ্রীশ্রী সার্বজনীন মহাযজ্ঞ” অনুষ্ঠানে অর্থ সহায়তা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোন।

আজ বুধবার (৪ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানী ও ক্যাপ্টেন মো. আসিফ বিন ফারুক।

“শ্রীশ্রী সার্বজনীন মহাযজ্ঞ” অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নগদ অর্থ সহায়তা প্রদান ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি, উন্নয়ন ও নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে বলে জানিয়েছে সেনা সূত্র।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন