রুপম চাকমা, দিঘীনালা :
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকে শতাধিক দু:স্হ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছে বাঘাইহাট ৫৪ বিজিবি। বৃহস্পতিবার সকালে সাজেক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী।

বিজিবি সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাস উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে স্থানীয় অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে এসব ইফতার সামগ্রী প্রদান করা হয়। বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল দুধ, চিনি, সেমাই, ছোলা সহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যপণ্য।
বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা তাদের নিয়মিত দায়িত্বের অংশ। এরই ধারাবাহিকতায় রমজান মাসে স্থানীয় অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় উপস্তিত ছিলেন সাজেক ইউনিয়নের বিএনপির সভাপতি মো: আনোয়ার হোসেন, মো: বাবুল সাংগঠনিক সম্পাদক বিএনপি ও বাঘাইহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি মো; নাজিম উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক