প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ । ৪:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

বাঘাইছড়ি বঙ্গলতলিতে প্রয়াত পিত্তুক্যা চাকমার সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেস্ক

 

রুপম চাকমা, দিঘীনালা :

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী এলাকায় প্রয়াত পিত্তুক্যা চাকমার সাপ্তাহিক ত্রুয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহম্পতিবার ৫ মার্চ সকাল ৯টায় বৌদ্ধ মুর্তিদান, সংঘ দান, অষ্টপরিস্কার দান, হাজার প্রদীপ দানসহ ধর্মীয় অনুষ্টান শুরু হয়। এতে সংঘ প্রধান হিসেবে উপস্তিত ছিলেন বুদ্ধ জ্যোতি ভিক্ষু দিঘীনালা বন বিহার, শ্রদ্ধেয় রত্ন বোধি ভিক্ষুসহ বিভিন্ন শাখা বন বিহার থেকে পুজনীয় ভিক্ষুসংঘ উপস্তিত ছিলেন।

অনুষ্ঠানে তাঁর পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে তাঁর আত্মার শান্তি কামনা করেন।

পিত্তুক্যা চাকমা জারুলছড়ি গ্রামের একজন প্রবীণ ব্যক্তি ছিলেন। তিনি ১৯৫৫ সালে রাঙামাটির কান্দ্যো নামক গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে তাঁদের ভিটেমাটি পানির নিচে তলিয়ে গেলে পরিবারসহ জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। সেই সময় তিনি কাচালং বঙ্গলতলী গ্রামে মানুষের বাড়িতে কাজ করে অনেক দুঃখ-কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করেন।

দেশ স্বাধীন হওয়ার পর তিনি জারুলছড়ি গ্রামে এসে নতুনভাবে জীবন শুরু করেন। সাদাসিধে জীবনযাপন, সরলতা এবং শান্ত স্বভাবের জন্য তিনি এলাকাবাসীর কাছে অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয় ছিলেন।

১৯৫৫ সালে শুরু হওয়া তাঁর জীবনের পথচলা গত ২৬ তারিখে এসে থেমে যায়। তাঁর হঠাৎ মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন এবং জারুলছড়ি গ্রামবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত সবাই তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন