বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জ্বালানী তেলের কৃত্রিম সংকট ঠেকাতে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন।
আজ শুক্রবার দুপুরে দীঘিনালা উপজেলার বিভিন্ন প্যাকড পয়েন্ট ও ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়।
দীঘিনালা জোন ও দীঘিনালা উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে জ্বালানী তেল ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধ মজুত না করতে সতর্ক করা হয় ব্যবসায়ীদের।
দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ ও দীঘিনালা জোনের ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী এ সময় উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক