রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারার এক দম্পতির ঘরে জন্ম নেওয়া ১৮ মাস বয়সী শিশু মেশিংওয়াং মারমা আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। জন্মের পর থেকেই হার্টের জটিল রোগে আক্রান্ত এই শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজন ৪ লক্ষ টাকা, যা তার দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ থেকে ১৮ মাস আগে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সিজারের মাধ্যমে জন্মগ্রহণ করে মেশিংওয়াং মারমা তার বাবা থুইসাচিং মারমা এবং মা চিংওয়াংউ মারমা। জন্মের পর থেকেই শিশুটির শারীরিক জটিলতা দেখা দিলে গত ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌসের অধীনে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষায় তার হৃদরোগ (Heart Disease) ধরা পড়ে এবং চিকিৎসক জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় নিয়ে অপারেশন করার পরামর্শ দেন। তারপরেও আরেকবার
গত ৯ জানুয়ারি ২০২৬ তারিখে চট্টগ্রাম এপোলো ইম্পেরিয়াল হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে ঢাকা বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়য়ে (বিএসএমএমইউ) হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তারিকুল ইসলামের অধীনে তাকে দেখানো হয়। চিকিৎসকদের মতে, শিশুটির হার্টে অপারেশন ছাড়া আর কোনো বিকল্প পথ নেই এবং এটি দ্রুত সম্পন্ন করা প্রয়োজন।

অপারেশন ও আনুষঙ্গিক ওষুধপত্রসহ চিকিৎসার জন্য প্রায় ৪ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু মেশিংওয়াং-এর বাবার পক্ষে এতো বিপুল অংকের টাকা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। নিজের সন্তানকে বাঁচাতে আজ সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় বাবা-মা।
মেশিংওয়াং-এর বাবা থুইসাচিং মারমা বলেন,
”আমার ছোট্ট সন্তানটি ঠিকমতো শ্বাস নিতে পারছে না। ডাক্তার বলেছেন দ্রুত অপারেশন না করলে তাকে বাঁচানো কঠিন হবে। আমাদের যা ছিল সব দিয়ে এ পর্যন্ত চিকিৎসা চালিয়েছি। এখন অপারেশন করার মতো সামর্থ্য আমার নেই। আপনাদের সহযোগিতাই পারে আমার সন্তানকে নতুন জীবন দিতে।”
একটি নিষ্পাপ শিশুকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা ও মাধ্যম:
বিকাশ নাম্বার: 01811010997
যোগাযোগ:রুগীর বাবার থুইসাচিং মারমা 01811010997
ঠিকানা: গ্রাম: কাপ্তাই ওয়াগ্গা কুকিমারা, একটি ছোট্ট সোনামণিকে বাঁচাতে আপনার বাড়ানো একটি হাত হতে পারে তার আগামীর সুন্দর জীবনের ভরসা।

অনলাইন ডেস্ক