প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ । ৩:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

বাঘাইছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

অনলাইন ডেস্ক

‎
‎আনোয়ার হোসেন,
‎বাঘাইছড়ি প্রতিনিধি :
‎
‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত হয়েছে।
‎
‎মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১ ঘটিকায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন এবং দুর্যোগ সচেতনতা বিষয়ক বিভিন্ন স্লোগান ও ব্যানার প্রদর্শন করেন।

‎র‍্যালি শেষে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্ত শ্রী সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।
‎
‎এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত জরুরি। তারা “দুর্যোগ প্রস্তুতি মানবো, তারুণ্যের বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণ সমাজকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
‎
তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের ঝুঁকি বাড়ছে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন