প্রকাশের সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬ । ৭:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

বাঘাইছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান

অনলাইন ডেস্ক

 

আনোয়ার হোসেন, ‎বাঘাইছড়ি প্রতিনিধি : ‎ ‎

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ‎বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে দলনেতা, দলনেত্রী, আনসার কমান্ডার, সহকারী কমান্ডার ও হিল ভিডিপিসহ উপজেলা পর্যায়ের মোট ৩১২ জন ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. তানজিল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ছোহরাব হোসেন। ‎বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল— প্রতিজনের জন্য পোলাও চাল ১ কেজি, সেমাই (সাধারণ) ২০০ গ্রাম (২ প্যাকেট), সেমাই (লাচ্ছা) ২০০ গ্রাম (২ প্যাকেট), গুড়া দুধ ২০০ গ্রাম, সুজি ৫০০ গ্রাম, নুডুলস ৩০০ গ্রাম (১ প্যাকেট), চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, লোগোসহ শপিং ব্যাগ ১টি। ‎

‎এ সময় প্রধান অতিথি মো. ছোহরাব হোসেন বলেন, “আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রত্যেক সদস্য যেন আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। পবিত্র ঈদের আগমুহূর্তে এ ধরনের উদ্যোগে সদস্যরা অত্যন্ত আনন্দিত।” ‎ ‎

উপকারভোগী সদস্যরা জানান, ঈদকে সামনে রেখে এমন উপহার পেয়ে তারা খুবই খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন