মানিক সাহা, গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর এলাকায় বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে প্রাচীর টপকে একটি হিন্দু পরিবারের বাড়িতে প্রবেশ করে হামলা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় নারীসহ অন্তত ৪ জন আহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ ২০২৬) রাতে উপজেলার কোচাশহর ইউনিয়নের কৈপাড়া গ্রামে আনীত রায় এর বাড়ীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,গভীর রাতে একদল দুর্বৃত্ত বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর সুদীপ রায়ের দরজায় ডাকাডাকি এবং ধাক্কাধাক্কি করে। এ সময় সুদীপ রায় দরজা খুলে বের হওয়া মাত্রই মুখ ঢাকা অজ্ঞাত সন্ত্রাসীরা লোহার পাইপ ও রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। তার আত্মচিৎকারে পরিবারের অন্যরা বেরিয়ে এলে সন্ত্রাসীরা তাদেরকেও এলোপাতাড়ি মারপিট করে। এতে সুদীপ রায়, সারথী রাণী, বৈশাখী রাণী ও নির্মল রায় ঘুমন্ত পরিবারের সদস্যদের ডেকে তুলে এলোপাতাড়ি মারপিট করে। এতে নারীসহ চারজন গুরুতর আহত হন। এসময় তাদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
আহতদের স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন।
ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান,অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক