প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ । ৬:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

বাঘাইছড়িতে বিসমিল্লাহ বাবুর্চি সমিতির ইফতার মাহফিল সম্পন্ন

অনলাইন ডেস্ক

‎আনোয়ার হোসেন,
‎বাঘাইছড়ি প্রতিনিধি :
‎
‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বিসমিল্লাহ বাবুর্চি সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (১২ মার্চ) মুসলিম ব্লক নবাব পাড়া পাঞ্জেগানায় এ আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে সমিতির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আরাফাত, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল মজিদ এবং সমিতির অন্যান্য সদস্য বৃন্দ ও এলাকার অর্ধশতাধিক মুসল্লী উপস্থিত ছিলেন।
‎
‎ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য, সমাজে পারস্পরিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

‎ইফতারের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি সোলাইমান খাঁন ও বায়তুল শরফ মাদ্রাসার সহ-সুপার মাওলানা সাইফুল ইসলাম।
‎
‎সমিতির নেতৃবৃন্দ জানান, পবিত্র রমজান মাসে সকলের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি করার লক্ষ্যে প্রতিবছরই এ ধরনের ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন