প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ । ১:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থায়নে দুঃস্থ ও গরীবদের মাঝে নগদ অর্থ বিতরণ

অনলাইন ডেস্ক

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থায়নে দুঃস্থ ও গরীব মানুষের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থায়নে দুঃস্থ ও গবীর মানুষের মধ্যে ৫০ জনকে ২০ কেজি হারে চাল এবং ৮০ জনকে নগদ এক হাজার টাকা হারে মানবিক সহায়তায় বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়ার সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাজী মাসুদুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত মানবিক সহায়তা বিতরণ করা হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মো: হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মো. মীর হোসেন।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন