বিশেষ প্রতিবেদক, খাগড়াছড়ি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে ও গুইমারা রিজিয়নের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে মাটিরাঙ্গা জোন সদরে শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাসুদ খান। এছাড়াও একটি মন্দিরে সিলিং ফ্যান ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় মাটিরাঙ্গা জোনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জোন অধিনায়ক উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, পাহাড়ের সবার মাঝে ঈদ ও বৈসাবি আনন্দ ছড়িয়ে দিতেই সেনাবাহিনীর পক্ষ থেকে এই উপহার । ভবিষ্যতেও সেনাবাহিনীর সবধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্ক