প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ । ১:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

দুর্গম বড়থলি ইউনিয়নে ভিজিএফ ও ভিজিডি বিতরণ

অনলাইন ডেস্ক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

বিলাইছড়ি উপজেলা ৪নং বড়থলি ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৬০০ জন/ পরিবার ভিজিএফ এবং ভিজিডি ২৭৫ পরিবারের মাঝে চাউল এর পরিবর্তে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাইয়া তঞ্চঙ্গ্যা নিজেই এইসব অর্থ বিতরণ করেন।

বৃহস্পতিবার (১৯ ই মার্চ) সকালে জারুলছড়ি ত্রিসীমানা ও ধুপপানি পাড়া সহ বিভিন্ন এলাকায় এইসব নগদ অর্থ  বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন লাংভি মুরুং( কার্বারী), এসম পাড়ার লেংরাউ মুরং (কারবারি), ধুপানিছড়া জাতারায় ত্রিপুরা (কারবারি), য়ংরুং মেম্বার ৯নং ওয়ার্ড অনচন্দ্র ত্রিপুরা ৮নং ওয়ার্ড মেম্বার এবং পারুং মরুং প্রমূখ।

এতে ভিজিএফ প্রতিজনকে ৩০০ টাকা এবং ভিজিডি পরিবারদের আগের মতো করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন