প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ । ৪:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও ফারুয়া ইউনিয়ন পরিষদ 

অনলাইন ডেস্ক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে পানছড়ি ত্রিপুরা পাড়ায় আগুনে বসতঘর পুড়ে যাওয়া অসহায় পরিবার/ ব্যক্তিদের পাশে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি এবং ফারুয়া ইউনিয়ন পরিষদ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ক্ষতিগ্রস্থদের পাশে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। এতে সকালে ফারুয়া ইউনিয়ন পরিষদের পক্ষ হতে সকাল ১০ ঘটিকায় ২০ কেজি চাল,  ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন, লবন, ২ কেজি আলু এবং ২টি করে কম্বল। আর বেলা ২ টায় বিলাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ হতে দেওয়া  ২ বান্ডিল ঢেউটিন, ৪টি কম্বল এবং শুকনা খাবার/ত্রানের প্যাকেট ২টি করে বিতরণ করা হয়েছে।

 

বিতরণ কালে উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মো. জাফর আহাম্মদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, ফারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামশু তঞ্চঙ্গ্যা, ইউপি সদস্য সিদ্ধার্থ চাকমা ও রিনু কুমার তঞ্চঙ্গ্যা উপস্থিত ছিলেন।

বি: দ্র: তাদের কেউ সহায়তা করতে চাইলে নাম্বার 01540065882 বিকাশে কল করে দিবেন।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন