প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ । ৪:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ

অনলাইন ডেস্ক

 

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি :

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ০৭ এপ্রিল ২০২৬ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, বাঘাইছড়ি উপজেলাধীন এমএমসি ব্রিক ফিল্ডের পার্শ্বে অধিক লাভের উদ্দেশ্যে অসাধু ব্যবসায়ী অবৈধভাবে পেট্রোল মজুদ করছে। উক্ত তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে অধীনস্থ রিভারঘাট পোষ্টের পোষ্ট কমান্ডার হাবিলদার মোঃ আসাদুজ্জামান অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে অসাধু ব্যবসায়ী বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে ০৩টি প্লাস্টিকের জারিকেন ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক পরিত্যক্ত অবস্থায় ০৩টি প্লাস্টিকের জারিকেনে মোট ৭৪ লিটার জ্বালানী পেট্রোল জব্দ করতে সক্ষম হয় । জব্দকৃত পেট্রোলের মূল্য ৭৪ লিটার ৯,২৫০.০০ (নয় হাজার দুইশত পঞ্চাশ) টাকা।

আটককৃত অবৈধ জ্বালানী পেট্টোল সিজারের মাধ্যমে কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন