বিশেষ প্রতিবেদক :
খাগড়াছড়িতে আধিপত্য বিস্তার’কে কেন্দ্র করে দুপক্ষের গুলাগুলিতে নিউটন চাকমা নামে একজন নিহত হয়েছে।
আজ বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে খাগড়াছড়ি সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ‘‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট” (ইউপিডিএফ-মূল) দলের এর কালেক্টর ছিলেন নিউটন চাকমা ওরফে নির্মল(৪৭)।
নিহত নিউটন চাকমা রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের গবঘোনা গ্রামের মৃত সোনাধন চাকমা ছেলে৷ বর্তমানে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।
খাগড়াছড়ি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কায় কিসলু ঘটনার সততা নিশ্চিত করে বলেন, “একজনের মরদেহ ঘটনা স্থলে পড়ে আছে পুলিশ সংবাদ পেয়ে লাশ উদ্ধার গিয়েছে।

অনলাইন ডেস্ক