প্রকাশের সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ । ৩:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

সাজেক এতিমখানায় সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্যদ্রব্য বিতরণ

অনলাইন ডেস্ক

 

মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়িঃ

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার এলাকায় হুসাইনিয়া এতিমখানায় গরিব দুস্থ শিক্ষার্থী’দের জন্য খাদ্যদ্রব্য প্রদান করেছে খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট সেনা জোন।

আজ সোমবার (১৩ এপ্রিল) সাজেক ইউনিয়ন এর বাঘাইহাট বাজার এলাকায় অবস্থিত হুসাইনিয়া এতিমখানায় গরিব দুস্থ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন খাদ্যদ্রব্য সামগ্রী বিতরন করা হয়।

এতিমখানার শিক্ষক ও গরিব দুস্থ শিক্ষার্থীরা বাঘাইহাট জোনের এ অবদানে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের সেনা কর্মকর্তা সহ অন্যান্য সেনা সদস্যরা।

ভবিষ্যতে এ ধরনের কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করে বাঘাইহাট সেনা জোন।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন