প্রকাশের সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ । ৩:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

অনলাইন ডেস্ক

রুমায় সাংগ্রাই র‍্যালীতে উৎসবের আমেজ, সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিল পাহাড়

মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি :

পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলায় মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাইং উৎসব উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে। রঙিন পোশাক, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র এবং নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সোমবার(১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ র‍্যালীতে মারমা সম্প্রদায়ের পাশাপাশি পাহাড়ি বাঙালিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বিভিন্ন জাতিগোষ্ঠীর নারী-পুরুষ নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টিকে উপস্থাপন করেন, যা র‍্যালীকে করে তোলে প্রাণবন্ত ও বৈচিত্র্যময়।

সাংগ্রাই মহাৎসবকে কেন্দ্র করে রুমা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের ভিড় জমে। র‍্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, যেখানে অংশগ্রহণকারীরা নৃত্য-গানে মেতে ওঠেন এবং একে অপরকে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন।

আয়োজকরা জানান, সাংগ্রাইং উৎসব শুধু মারমা সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি পার্বত্য অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।

উল্লেখ্য, বাংলা নববর্ষকে সামনে রেখে প্রতিবছরই এই সাংগ্রাইং উৎসব আয়োজন করা হয়। এটি বান্দরবানের রুমা উপজেলার অন্যতম প্রধান সাংস্কৃতিক আয়োজন হিসেবে করা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন