প্রকাশের সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ । ৫:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

পাহাড়ের প্রাণের উৎসব সাংগ্রাই পোয়ে মানিকছড়িতে মারমারা রংঙে-বেরঙে বর্ণাঢ্য র‌্যালি

অনলাইন ডেস্ক

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত দ্বিতীয় বৃহত্তর জনগোষ্ঠী মারমা সম্প্রদায়ের প্রাণের উৎসব মাহা সাংগ্রাই পোয়ে মারমা সম্প্রদায়ে নারী-পুরুষ রংঙে-বেরঙে বর্ণাঢ্য র‌্যালিতে নেচে-গেয়ে মানিকছড়ি বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করেছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ও অঙ্গ সহযোগী সংগঠনে আয়োজনে উপজেলা টাউন হল প্রাঙ্গণ থেকে মারমা সম্প্রদায়ের বিভিন্ন বয়সী হাজারো নারী-পুরুষ অংশগ্রহণে শুরু হওয়া বর্ণাঢ্য র‌্যালি মানিকছড়ি বাজার প্রদক্ষিণ করে মহামুনি বৌদ্ধ বিহারে গিয়ে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য র‌্যালিতে অংশ গ্রহন করেন মানিকছড়ি মং রাজবাড়ী বীর মুক্তিযোদ্ধা মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মানিত সদস্য কুমার সুইচিংপ্রু সাইন, মানিকছড়িরথানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মো. মীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, উপজেলা মারমা ঐক্য পরিষদের সভাপতি আপ্রুসী মারমা, সাধারণ সম্পাদক আম্যে মগ, সাংগঠনিক সম্পাদক, থোয়াইঅংগ্য মারমা, উপজেলা মারমা যুব ঐক্য পরিষদ সভাপতি উষাজাই মারমা, সহ-সভাপতি অংগ্য মারমা, র‍্যালি উদযাপন কমিটির আহ্বায়ক চহ্লাপ্রু মারমা, সদস্য সচিব উষাপ্রু মারমা প্রমূখ।

সংক্ষিপ্ত সভায় বক্তারা পাহাড়ের অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে স্ব স্ব উৎসব উদযাপনের আহবান জানান। পাশাপাশি আগামীকাল উপজেলা ঐতিহ্যবাহী মহামুনি বুদ্ধ মেলা সুন্দরভাবে পালনে প্রস্তুতি বিষয়ে অবগত করেন।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন